বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সজনী

সজনী তুমি
রজনীর প্রাণ
বাসনা মোর
হিঁয়ার ।
সাধনা তুমি
জীবনে মোর
পুজ্জো হে
শতবার ।
চাঁদনী তুমি
জোছনার ফুল
তমাচ্ছন্ন হৃদয়ে
‍মোর ।
মরুময় জীবনে
তুমি আমার
ভালোবাসার
‍দ্বোর ।

সায়াকো

তুচ্ছ হে রাজমুকুট
খুলে ফেলে আভিজাত্যের বসন
প্রেমের নব উপখ্যান রচিয়তা
অভিবাদন হে সায়াকো কুরোদা ।
হে আকিহিতো কন্যা
ছিলে তুমি জাপানের ভাবী সম্রাঞ্জী
প্রেমের জন্য তোমার সে বিসর্জন
সারা বিশ্বের জন্য উজ্জ্বল নিদর্শন ।
হে সময়ের সাহসী কন্যা
চির সবুজ অনন্ত যৌবনা
আজ থেকে তুমি বিশ্বময়
ভালোবাসার রাজকন্যা ।
হে নব প্রেমের দেবী
শুভেচ্ছা তোমায় ঘিরে থাকুক
স্বর্গীয় সুখ নেমে আসুক
তোমাদের দাম্পত্য জীবনে ।
জয় হোক ভালোবাসার
সুন্দর এ ভুবনে ।

------------------------------------------------------------------------------------------------------------------
সায়াকো: জাপান সম্রাট আকিহিতোর একমাত্র কন্যা । তিনি তার বাল্যবন্ধু একজন সাধারন জাপানি কুরোদাকে ভালোবেসে বিয়ে করেন এবং রাজ পরিবারকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান ।

তুমি দুর্জয়া

স্বপ্নময়ী তুমি
দুরন্ত দুর্জয় এক মানবী
সদ্য প্রস্ফুটিত গোলাপ
যেন স্নিগ্ধ শিউলী ।
তুমি প্রেমময়ী
যেন অনন্ত যৌবনা ক্লিওপেট্টা
যেন সৌন্দ‍‍র্যের দেবী ভেনাস
অগ্নিঝরা রুপমা তোমার
যেন প্রিন্সেস ডায়না ।
তোমাকে তাই
একান্তই আপন মনে হয়
নিঠুর কোকিলা কন্ঠের
সুমধুর সুরঞ্জনা তুমি ।
তোমার ঐ মায়াবী
দুচোখের বাঁকা চাহনি
মনে করে দেয় জীবনান্দ দাসের
বনলতা সেনের সেই
রূপ যৌবনের কথা ।
জীবন যেখানে মোর
ধূ ধূ মরুভুমি
তুমি সেখানে বৃষ্টির ফল্গুধারা
তৃষ্ণার্ত চাতকের প্রাণ সঞ্চারী তুমি
চিরন্তন ভালোবাসার
ভাস্বর দেবী
পবিত্র প্রেমের বাঁধনী
তুমি দুর্জয়া ।

নগ্নতা !

নগ্নতাকে সবাই ভালোবাসে
কম-বেশী সবাই নগ্নতার পুজারী
মুখে যে যা বলুক !
দেবতা থেকে সাধারণ মানুষ
কেউ অপ্সরী, কেউবা নারীর অঙ্গে
খোঁজে হন্যে হয়ে দিবারাত্রি সুখ ।
কামশাস্ত্র বিদরা যাকে কামনা বলে
শিল্পীরা বলে দৃষ্টি নন্দন শিল্প
কবিরা ছন্দ খুজে পায়
মানবীদের নাঙা আদুল গায় ।
নগ্ন ভাস্কর্য, নগ্ন চিত্রকলা
তীব্র আকর্ষী মাধ্যম
তাইতো বাইবেলেও নগ্ন নারী কভারে
নগ্নতা মুগ্ধ করে সবারে ।

সাকিব জামলের গান-২

দিলের মধ্যে তোর নাম লিখে ঘুরি সর্বদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।।

সূর্য ছাড়া চন্দ্র মিথ্যা
সাগর ছাড়া নদী
তুই ছাড়া আমি মিথ্যারে 
বৃথা জিন্দেগী
তুই ছাড়া বেঁচে থাকা সে যে মহাদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।। 

‍দিলের মধ্যে তোর নাম লিখে ঘুরি সর্বদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।।

ওরে আকাশ ছাড়া জমিন একা
ভ্রমর ছাড়া ফুল
তুই ছাড়া আমি একা রে
বৃথা দুই কুল 
তুই ছাড়া বেঁচে থাকার নাইরে উপায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।। 

‍দিলের মধ্যে তোর নাম লিখে ঘুরি সর্বদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।।