রবিবার, ৩১ জুলাই, ২০১৬

বসন্তেও বিষন্ন বাতাস

বসন্তেও বিষন্ন বাতাস বয়ে যায় আমার জীবনে
আজি কেন ? এখনোতো এলোনা কেউ আমার ভুবনে
সেজেছিলাম আজ, ঘুরেছিলাম আজ, যতক্ষণ ধরায় নাহি এলো সাঝ
কতোজন লাগলো ভালো, কতোজন এলোগেলো
হাত দুটি মোর কেহ নাহি ধরলো ভেঙ্গে তাহার লাজ ।
বয়ে গেল শুধু বসন্তেও বিষন্ন বাতাস ।
বসন্তে বিষন্নতা চাইনা আর, বরং বসন্ত রাতের স্নিগ্ধ জোসনায়
চাই হৃদয়ে জাগুক প্রেম-সমুদ্রসম গভীর, অসীম আকাশের ন্যায়
আসুক কেউ কাছে মোর, ভেঙ্গে তাহার লাজ
হারিয়ে যাই দুজনে অক্লান্ত পবিত্র ভালোবাসায় ।

কামনা

কামনাদ্বীপ্ত হৃদয় মোর
ইন্দ্রিয় বিলাসী
একান্ত অভিসারে
তোমারই অভিলাষী ।
মোর কামনায়
একান্তই তুমি
তোমাতে ভিড়াই
নিত্য মোর তরি ।
তোমাতে খুজি স্বর্গসুধা
তোমারই কাছে চাই সুখ
মোর কামনায় মোর সাধনায়
সদা তোমার প্রিয় মুখ ।
ধরাতে যখন
নেমে আসে নিশি
তখনই আমি
তোমাতে মিশি ।
ছন্দ হিন্দোলে
নাচি আর গাই
তোমাতে তাই
জীবন খুজে পাই ।

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

সময় মাঝি

যেতে চাই ফিরে
শুরু করা সে তীরে
নাই উপায় ! ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই সামনে চলে...

জীবন নদীর গতি পথে
স্বপ্ন কিংবা দু:স্বপ্নের রথে
যেতেই হবে !  ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই সম্মুখ সমরে চলে...

আমি পথিক যতই বলি
থামো কিছুক্ষণ । ফুটুক সুসময়ের কলি
নাই উপায় ! ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই স্রষ্টার কথায় চলে...

প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান

প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান থেকে উৎসারিত
মোর চোখের লোনা জলে সাগরের লোনা জল মনে হয় মিশে যাবে অবিরত
তোমার মনে যে এখনো জন্ম হয়নি ভালোবাসার
তাই বহমান নদী হতে  দেরি নেই আর ।

কবে ভালোবাসবে ? চোখের জল আটকে দেবে ?

ঘাসফুল মেঘ প্রেম

আমি আসবো, সত্যিই আবার আসবো
আরেকটু সুন্দর তব তোমার মনের মত সাঁজে ।
তুমি থাকবে তো এই নীল আকাশের নীচে
লুকিয়ে রবে নাতো আবার স্বভাবগত লাজে ।
তোমাকে আরও সতেজ আর উর্বর করার আশায়
ঠিকই কিন্তু ছুটে আসবো, কথা দিলাম তোমায় ।
হে বন্ধু থেকো কিন্তু তুমি কেবলই মোর প্রতীক্ষায়
ভালোবাসা রেখো মনে, ভুলো নাকো হেলায় ।
ঘাসফুল হেসে কহে ওহে মেঘ বন্ধু মোর
থাকবো প্রতীক্ষায় তোমার হোক যত প্রহর ।
তুমি বিনে অস্তিত্ব মোর সে তো কল্পনাতীত
তোমার বৃষ্টি দানেই হয় মোর শক্ত ভিত ।
এসো তুমি যখন খুশি, আমিও দিলাম কথা
আগমনে তোমার মেলে দেবো পাপড়ি, ভুলে সব প্রথা ।
ভালোবেসো মোরে পবনে ভেসে এসে দেশে মোর
তোমার তরে রইবে খোলা আমার ঘরের দ্বোর ।