বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিরহ

আষাঢ়ের মধ্যরাত্রি
কৃত্রিমতার কোলাহল নেই
আমি জেগে আছি
কোন এক মায়াবী প্রহরে
বাতাসে বনফুলের সুবাস
কখনও তীব্র কখনও বা মৃদু
আর ছন্দময় সুরে
অঝোর বর্ষার গান ।
নৈস্বর্গিক সে রাত
স্মৃতিময় অতীত
ব্যাকুল হৃদয়ে
বিরহের তান ।
খুঁজে খুঁজে মরি
তোমাকে তাই স্মরণ করি
উষ্ণ আবেগে আপ্লুত হৃদয়ে
তোমারই সান্নিধ্য রচি ।
বাহিরে বর্ষার গান
আকুল মন-প্রাণ
জীবনের সাধ আজ নাহি মিটে
তুমি বিহনে মোর ।
এসো তুমি বারে বারে
এমিন মধুর প্রহরে
বাস্তবতা হয়ে
ভেঙ্গে স্বপ্নঘোর ।

রবিবার, ৩১ জুলাই, ২০১৬

বসন্তেও বিষন্ন বাতাস

বসন্তেও বিষন্ন বাতাস বয়ে যায় আমার জীবনে
আজি কেন ? এখনোতো এলোনা কেউ আমার ভুবনে
সেজেছিলাম আজ, ঘুরেছিলাম আজ, যতক্ষণ ধরায় নাহি এলো সাঝ
কতোজন লাগলো ভালো, কতোজন এলোগেলো
হাত দুটি মোর কেহ নাহি ধরলো ভেঙ্গে তাহার লাজ ।
বয়ে গেল শুধু বসন্তেও বিষন্ন বাতাস ।
বসন্তে বিষন্নতা চাইনা আর, বরং বসন্ত রাতের স্নিগ্ধ জোসনায়
চাই হৃদয়ে জাগুক প্রেম-সমুদ্রসম গভীর, অসীম আকাশের ন্যায়
আসুক কেউ কাছে মোর, ভেঙ্গে তাহার লাজ
হারিয়ে যাই দুজনে অক্লান্ত পবিত্র ভালোবাসায় ।

কামনা

কামনাদ্বীপ্ত হৃদয় মোর
ইন্দ্রিয় বিলাসী
একান্ত অভিসারে
তোমারই অভিলাষী ।
মোর কামনায়
একান্তই তুমি
তোমাতে ভিড়াই
নিত্য মোর তরি ।
তোমাতে খুজি স্বর্গসুধা
তোমারই কাছে চাই সুখ
মোর কামনায় মোর সাধনায়
সদা তোমার প্রিয় মুখ ।
ধরাতে যখন
নেমে আসে নিশি
তখনই আমি
তোমাতে মিশি ।
ছন্দ হিন্দোলে
নাচি আর গাই
তোমাতে তাই
জীবন খুজে পাই ।

বুধবার, ২৭ জুলাই, ২০১৬

সময় মাঝি

যেতে চাই ফিরে
শুরু করা সে তীরে
নাই উপায় ! ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই সামনে চলে...

জীবন নদীর গতি পথে
স্বপ্ন কিংবা দু:স্বপ্নের রথে
যেতেই হবে !  ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই সম্মুখ সমরে চলে...

আমি পথিক যতই বলি
থামো কিছুক্ষণ । ফুটুক সুসময়ের কলি
নাই উপায় ! ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই স্রষ্টার কথায় চলে...

প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান

প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান থেকে উৎসারিত
মোর চোখের লোনা জলে সাগরের লোনা জল মনে হয় মিশে যাবে অবিরত
তোমার মনে যে এখনো জন্ম হয়নি ভালোবাসার
তাই বহমান নদী হতে  দেরি নেই আর ।

কবে ভালোবাসবে ? চোখের জল আটকে দেবে ?