বুধবার, ২৮ জুলাই, ২০২১

সংযম

 সংযম

- সাকিব জামাল


মন্দ ফুলের গন্ধও 

অনেক সময় টানে, 

নিয়ন্ত্রণ যে জানে 

সে 'মানুষ' প্রাণে।

কথাদেবী

 কথাদেবী

- সাকিব জামাল


তোমার কন্ঠে বাজে তানসেনের সুর।

মেঘমাল্লা হয়ে আমি- 

                করি মাতাল ওড়াউড়ি।

পাড়ি দেই- তেপান্তরের মাঠ, 

                          সাত সমুদ্দুর। 

পাপড়ির ভাঁজে ভাঁজে বৃষ্টি হয়ে ঝরি!

প্রেমচক্র

 প্রেমচক্র

- সাকিব জামাল


হয়তো এই আমি, সামান্য 'প্লুটো' ছিলাম তোমার আকাশে- প্রেমিকের মর্যাদায়। 

জীবনচক্রের একটি পর্যায়মাত্র। তারকা'র মতো!

তোমার মনের মহাজাগতিক পরিবর্তনে-

মর্যাদা হারিয়েছি। 

এখন নেই কোন তালিকায়!

হস্তরেখার ক্রস চিহ্ন যখন ভাগ্যরেখায় এঁকে দেয় কাট্টি,

তখন বাঁধন ছিড়ে উড়ে যাওয়া ঘুড়ির মতো-

মুখ থুবড়ে পড়ে থাকতে হয় দূরে কোথাও, 

সবুজ ঘাসের গালিচায়। 

একা।



প্রেমে ফোঁটা অশ্রুফুলে বাসর সাজাই আমি!

শনিবার, ২৪ জুলাই, ২০২১

বাঁশোকী ভূত

 বাঁশোকী ভূত

- সাকিব জামাল


ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই! 

ফিরছি বাসায়, একা।

তিন রাস্তার মোড়ে, কটকট শব্দ, 

নুয়ে পড়ে বাঁশঝাড়, বাঁকা।

ডিঙিয়ে যেতে পারি না- 

সর্বত্র অদৃশ্য দেয়াল,

আড়ালে ভূতেরা হি হি করে, 

আমায় মারবার খেয়াল!

বাঁশের পর বাঁশ খেয়ে খেয়ে- 

আমি চিৎপটাং রাস্তায়,

বড় বড় বাঁশোকী ভূতেদের-

ভূ-রাজনৈতিক ধান্ধায়!

শ্রাবণ শিস্

 শ্রাবণ শিস্

- সাকিব জামাল


টানা সাতদিন ধরে বৃষ্টি আমার মনউঠোনে-

সা রে গা মা পা ধা নি।

এক যোগ এক, এক প্রেমসত্তায়-

নাঁচছে মাটি, ত্রিমোহনা জল।

নাঁচছে দম, আকাশ অতল।

হারমোনিয়ামে এখন, 

যেখানেই স্পর্শ করবে তুমি-

সহজে বাজবে শ্রাবণ শিস্, অদ্ভুত সুন্দর!