কসমিক ফিলিংস
ঈশ্বর একা। আমি একা। একাকীত্বে তাই,
বিন্দুমাত্র ভয় নেই, ভয় নেই আমার!
বরং গাঢ় রাতের নিস্তব্ধতায়-
প্রিয়তমা'র মতো ভালোবাসি।
শাড়ির আঁচলে- নিশ্চিন্তে লুকিয়ে প্রাণ,
আমি দম নিই। কসমিক প্রেমে-
একা থেকে আরো একা হতে চাই, প্রতিদিন!
ঈশ্বর একা। আমি একা। একাকীত্বে তাই,
বিন্দুমাত্র ভয় নেই, ভয় নেই আমার!
বরং গাঢ় রাতের নিস্তব্ধতায়-
প্রিয়তমা'র মতো ভালোবাসি।
শাড়ির আঁচলে- নিশ্চিন্তে লুকিয়ে প্রাণ,
আমি দম নিই। কসমিক প্রেমে-
একা থেকে আরো একা হতে চাই, প্রতিদিন!
প্রথম বৃষ্টি
- সাকিব জামাল
মনটা শুকিয়ে আছে ভীষণ,
তুমুল বৃষ্টি দরকার।
খোদার কাছে চেয়েছিলাম মেঘ,
খোদা দিয়েছেন তোমাকে!
এরপর, হঠাৎ একদিন,
হাওয়া'র কেরামতি।
বৃষ্টিতে ভিজে গেল-
পৃথিবীর বুক।
ন্যাচারাল সিলেকশনে-
বেঁচে আছি আমি, আজও!
মাতৃভাষা
- সাকিব জামাল
মা আমার, গাঁও গেরামের লোক
তবু তাঁর মুখের ভাষায়-
আমার পরিচয় হোক!
কথায় আমার আঞ্চলিকতার টান,
জন্মসূত্রে পাওয়া খোদার সেরা দান।
এসব নিয়ে ভর সমাজে, লোকে-
যা খুশি তাই বলুক!
ভাষা বৈচিত্র্যে- যাদের গাঁ জ্বলে,
মেরুদন্ড বিকিয়ে তারা-
কেঁচো হয়ে চলুক!
গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ এবং নীলকন্ঠ নাগরিক!
- সাকিব জামাল
কাককে কোকিল হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়- এখন আমাদের কাছে। ঘোলা লোনাজলকে বলা হয় পবিত্র মধুর নহর। এসব মেনে নিয়েই চলি। অধিকারহীনতার জীবনে অভ্যস্ত বেশ, যেন মগতন্ত্রের সর্বোচ্চ সহনশীল নাগরিক আমরা!
'গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ' এমন খবরে আমাদের কিছু যায় আসে না! তাঁকে খুঁজে পাওয়া যাবে এমনটিও আশা করি না, অথচ যখন দেখি, সোহরাওয়ার্দী উদ্যানে পরে থাকে-
গুম হওয়া রবীন্দ্রনাথের মাথা,
বই নেই,
কলম নেই,
অন্যান্য অঙ্গ প্রতঙ্গের হদিস নেই,
তখন এড়িয়ে চলার অভ্যাস ভেঙে আতঙ্কিত হই খানিকটা!
তবুও তোষণপ্রিয় রাজকাহনের মেলায় যাই না। তার চেয়ে বরং কোন লেখকের 'গোপন পান্ডুলিপি' চুপি চুপি পড়ি! পড়তে পড়তে দেখি, দূরে উড়ে যায়- একটি নীলকন্ঠ পাখি।