রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

আধ্যাত্মিক ময়ূর

 আধ্যাত্মিক ময়ূর

- সাকিব জামাল

জ্বলজ্বল করে অলৌকিক জল। মস্তিষ্কজুড়ে নাঁচে যমুনার প্রেম। হাওয়াকুঞ্জে অভিসার বাসনা। অনাগত অনুজের আহ্বানে, সপ্তর্ষি মন্ডলে গান তোলে আধ্যাত্মিক ময়ূর- অক্লান্ত যৌবনের আয়োজনে!

প্রকৃতির পুঁথি পাঠ চলে- নদী, পাহাড়, সমতলে। গুহা সভ্যতা আনন্দে হাসে। আগামী গ্রহিক সভ্যতার স্বপ্ন দেখে আধুনিক সমকাল। আমি স্থানান্তরিত করি আমাকে অন্য জনমে! বিনিময়ে, তুমিই আমার আনন্দময়ী সেই সত্তরটি ফুল!

হে বসন্ত, তোমাকে অতল অভ্যর্থনা!

 হে বসন্ত, তোমাকে অতল অভ্যর্থনা!

- সাকিব জামাল


শীতার্ত পাখিসব, ডেকে ওঠো

ডেকে ওঠো কাঙ্খিত বসন্তদিনের কামনায়।

ঝরাপাতার মর্মরধ্বনি রূপান্তরিত হোক 

নতুনের গানে গানে, শ্লোগানে!

চাপাকলির খোলস ভেঙে 

ফুলেরা ফুটে ওঠো অবিরাম গণতান্ত্রিক সৌরভে!

মুগ্ধতার এই সমস্ত কোলাহলে 

নদীরা বয়ে চলো উল্লাসিত স্রোতে

কবিতামাতৃক বাংলাদেশে- ইচ্ছেখুশি!

শীতল সম্পর্কসব উষ্ণ হোক।

সম্ভবনাময় একটু উষ্ণতার জন্যে

হে বসন্ত, তোমাকে অতল অভ্যর্থনা!

ফুটে ওঠো লাল গাঁদা ফুল

 ফুটে ওঠো লাল গাঁদা ফুল

- সাকিব জামাল


হিম হিম বাতাসে, কেমনতর আগুনে পুড়ে যায় মন!

ফুটে ওঠো লাল গাঁদা ফুল এই সময়ে, 

প্রজাপতি ডানার চাদরে উষ্ণতার মায়া

রাত্রির প্রহরে তীব্র হয় যখন। 

চোখে চোখে গাঢ় বিরহে কুয়াশার জল

মুছে দাও, মুছে দাও যুগপথ ওমে। 

তারপর ভোর হোক। 

ভোর হোক আকাঙ্খার আকাশে 

সূর্যোদয়ের সফল গানে- প্রেমে এবং সংবিধানে!

পুড়ছি তোর প্রেমে!

 পুড়ছি তোর প্রেমে!

- সাকিব জামাল


প্রেমের আগুনে পুড়ে

বিচ্ছিন্ন ফানুস হয়ে উড়ে গেছি দূরে।

দগ্ধ মন ভর্তি এখন 

একাকীত্বের বার্ন ইউনিটে, 

ভীষণ যন্ত্রণা কাতর!

ও ডাক্তার, 

বিরহ দহন আমার 

নেভানোর মায়া নেই কী তোর?

স্রোত

 স্রোত

- সাকিব জামাল


নিরিবিলি গভীর রাতে, নদী তোলে গান

অঙ্গে অঙ্গে ছলাৎ ছলাৎ সুরে।

জলের ছোঁয়ায় জল, 

বিগ ব্যাং রহস্য নিয়ে বেড়ায় ঘুরে।

পৃথিবীর বুকে-

শাখা নদী হয় জাতক।

কী দারুণ জেনেটিক্স কেরামতি!

স্রোতে স্রোতে জলের বাড়ে গতি...