রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

উত্তরকাল

 উত্তরকাল

- সাকিব জামাল


পরতি সন্ধ্যাকালের পাখি আমি এখন! 

নীড় নাই, তীর নাই পথে 

দুঃখ সঙ্গমরত। 

মাত্র কয়েকটা দিন গান করেছি; 

এই জনমে, 

পাহাড় বিদীর্ণ হয়ে 

ঝর্ণা হয়েছিল প্রথম সেইকালে। 

ঝর্ণা, শুনেছি বহমান। গোলাপ রঙ! 

নীল তিমি সাঁতার কাটে। 

সুরে তাল মেলে না আমার! অর্থনীতি বুঝি নাই। 

অথচ রেঁনেসা কাল শেষ তাদের। 

আর আমি নীড় নাই, তীর নাই পথে...

স্বৈরাচারের ছল

স্বৈরাচারের ছল
- সাকিব জামাল

বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল্ 
এই দেশেতে চলবে না আর 
                স্বৈরাচারের ছল। 
বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল্।। 

জনতার মুখোমুখি হইতে হবে 
বিচার তোমায় পাইতে হবে 
      পাইতে হবে গণহত্যার ফল। 
বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল্।। 

বাংলাদেশের সব জনতা 
জেগেছি, আর ভয় পাবো না 
      অধিকার আদায়ে আমরা সবাই 
               আপোষহীন অবিচল। 
বল্ বল্ বল্ তোরা মুখ ফুটে সবাই বল।।

বাংলাদেশ থেকে ফিলিস্তিন

 বাংলাদেশ থেকে ফিলিস্তিন

- সাকিব জামাল


ফিলিস্তিনের দিকে তাঁকিয়ে ভাবি আমি- 

একখণ্ড স্বাধীন ভূমি কতোটা দামি! 

মাহমুদ দারবিশের কবিতা পড়েছি ভাই, 

একাত্তরের বীর সেনাদের তাই ভুলি নাই! 


আমাদের বিজয়ের এই মহান ক্ষণে- 

একটাই প্রার্থনা জাগে আমার মনে, 

"পৃথিবীর সংগ্রামী সব প্রান্তরে প্রান্তরে, 

বিজয় আসুক বীর মুক্তিসেনাদের ঘরে!"

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

লাইলি

 লাইলি

- সাকিব জামাল


মাওলানা রুমি'র সাথে কথা হলো আমার! 

বললেন,"প্রেমিকের কোন ভয় নেই, যার মঞ্জিল প্রেম!" 

আমি আকাশের দিকে তাঁকিয়ে রইলাম কিছুক্ষণ। 

দু'চোখে উত্তাল সমুদ্র ঢেউ, 

গড়িয়ে পড়া জল হাতের মুঠোয় নিয়ে- 

মাঝরাতে মোনাজাতে বললাম, 

"লাইলি, আপনি কই?" 

নৈঃশব্দ্য মুচকি হেসে উঠলো। আমি কেঁপে উঠলাম। 

অনুভব করছি, ঘাম ঝরছে দেহের। 

নদীতে বইলো স্রোত। 

সবুজ হইলো জমিন। 

সোনালি ফসলের অপেক্ষায় এখন; 

বয়ে চলছি জীবন রহস্যপথে অবিরাম- দিশাহীন!

মাতৃভূমি অথবা মৃত্যু

 মাতৃভূমি অথবা মৃত্যু

- সাকিব জামাল


একাত্তরকে রেখেছি মনে, 

চব্বিশকেও ভুলবো না। 

সার্বভৌমত্ব রক্ষায় আমরা 

আপোষ কভু করবো না! 

আমরা সবাই বাংলাদেশি, 

মাতৃভূমি ভালোবাসি।। 


মুক্ত করেছি ভয় আমরা, 

যুক্ত করেছি যুক্তি। 

স্বাধীনতার সৌরভে আনবো 

জনগণের মুক্তি। 

সবার মুখে ফোটাবো আমরা 

চিরন্তন সুখের হাসি। 

আমরা সবাই বাংলাদেশি, 

মাতৃভূমি ভালোবাসি।। 


মাতৃভূমি অথবা মৃত্যু 

আমাদের শ্লোগান, 

দায় ও দরদে, দেশ গঠনে 

গাই বিপ্লবের গান। 

দেশ বাঁচাতে দেশ সাজাতে 

আমরা) মৃত্যুর মুখেও হাসি। 

আমরা সবাই বাংলাদেশি, 

মাতৃভূমি ভালোবাসি।। 

------------- 

(গানের কবিতা।

মধ্যবিত্ত

 মধ্যবিত্ত

- সাকিব জামাল


আসতে আসতে, যতদূর থেকে 

দেখা যায় তোমায়, চেয়ে থাকি। 

আহ্! প্রেম। 

যেতে যেতে, যতদূর অবধি 

দেখা যায় তোমায়, চেয়ে থাকি। 

আহ্! বিরহ। 

অতঃপর সংখ্যারেখায়- 

দেখি আমায়। দেখি অবস্থান আমার 

ফিক্সড শূণ্য বরাবর! 

আর শূণ্যকে যদি একটা বৃত্ত ধরো, 

প্রেম অথবা আর্থিক নিকাশ ঘরে 

ঐ বৃত্তেই বন্দি, 

বন্দি আমি- আজন্মকাল!

বিপ্লবী সূর্য

 বিপ্লবী সূর্য

- সাকিব জামাল


নভেম্বরের বিপ্লবী সূর্য 

আবার উঠেছে হেসে, 

ফ্যাসিবাদ যাবে এবার 

গণজোয়ারে ভেসে। 


বহুদলীয় গণতন্ত্র চর্চায় 

মাতবে আমার দেশ, 

জনতার সব অধিকার 

নিশ্চিত হবে বেশ

সংহতি শুভেচ্ছা

 সংহতি শুভেচ্ছা

- সাকিব জামাল


সিপাহী-জনতার বিপ্লবে শুরু জয়যাত্রা আমাদের, 

বিপ্লবে, বিস্ময়ে অমর নভেম্বর, বীরেরা চির অম্লান! 

গণতান্ত্রিক বিপ্লবে আমরাই সৈনিক নব্বইয়ের, 

চব্বিশে ফিরিয়েছি আবার এই বাংলাদেশের প্রাণ! 


সুশাসনের সৌরভে ফুটুক শতফুল অপরূপ এইবার, 

ভিন্নমতের কোরাসে হোক প্রিয় গণতান্ত্রিক গান। 

এক বাংলাদেশ, এক পরিবার। আবাস নেই হিংসা

লাল চোখের ডাহুক

 লাল চোখের ডাহুক

- সাকিব জামাল


স্বভাবে আমি ক্রেপাসকুলার, 

আন্ধার নামার আগেই ডাকি! 

যদি শোনো হবে প্রেম; 

রাত্রি ভয়হীন। 

দেখা হবে ফের চঞ্চল ভোরে 

ডেমোক্রেটিক ইনক্লুশনে

তবুও ফোটে ছাতিম ফুল

 তবুও ফোটে ছাতিম ফুল

- সাকিব জামাল


রাতের প্রেমে বইছে ছাতিম ফুলের ঘ্রাণ 

পাগল প্রাণ, আমার পাগল প্রাণ! 

ধুপ-ধুনো জ্বালাই 

তোমারে খুঁজি। 

না-পাই, না-পাই, তোমারে না-পাই! 

আরতি আমার; হাতের মুঠোয় নিয়ে- 

চোখের জলে ভিজাই। 

অতঃপর আমি হই শিশির! 

ঘাসের বুকে ঝরে ঝরে পড়ি। 

বিরহ দহনে উড়ে যাই, 

উড়ে যাই; 

দূর নক্ষত্র জগতে... 

তবুও ফোটে ছাতিম ফুল! 

বিরহ পিছু ছাড়ে না কবি'র লোকান্তরে। 

-------- 

কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মিহি জোছনার গান

 মিহি জোছনার গান

- সাকিব জামাল


পূর্ণরূপ চাঁদ। লক্ষ্মীময় ক্ষণ! 

জোছনার শরাবে মাতাল পৃথিবীর মন। 

জোনাকিদল মেতেছে নাঁচের আড্ডায়। 

বৃক্ষেরা পাতায় পাতায়- 

বাজায় বাঁশি প্রেমের সুরে। 

হে প্রিয়তমা, কেন তুমি দূরে? 

হৃদয়ে ফুটেছে ফুল আমার। 

ভালোবেসে পাপড়িসব এক এক করে খুলে; 

করবো দান তোমার ঐ পদযুগলে। 

এসো, করি মিহি জোছনার গান!

বৃষ্টিভেজা রাত, একটি দাড়কাক আর আমি...

 বৃষ্টিভেজা রাত, একটি দাড়কাক আর আমি...

- সাকিব জামাল


ধীরে ধীরে রাতের শরীর পূর্ণযৌবনপ্রাপ্ত হলো, 

আকাশে হঠাৎ বিজলীর চমক, মেঘের ওড়াউড়ি 

বৃষ্টির গান। আশ্চর্য আবেগে আমি 

জানালা খুলে দেই, দেখি- 

একটি দাড়কাক, ল্যামপোস্টের মাথায় 

ভিজছে একা। স্পষ্টত বিরহক্লান্ত! 

কথা বলি, গল্প শুনতে চাই ওর। 

অসহায় দু'চোখ, ভেজা শরীর, দীর্ঘশ্বাসের ভাঙাস্বর তার 

বলে দেয় আমায়, হৃদয় ভাঙার শেষে- 

কোনও রিকনসাইল প্রসেস কাজ করে না আর! 

বিরহবোধে আমি তখন একাকার হয়ে যাই, 

একাকার হয়ে যাই দাড়কাকের হারানো বাস্তুসংস্থানে!

পথ

 পথ

- সাকিব জামাল


আপাত চোখে সরল রেখা 

    একটু একটু বেঁকে, 

কালে কালে হয় বক্র রেখা 

    পথ চলো তাই দেখে! 

শুরু আর শেষটা মনে রেখো 

     কম্পাস ধরো ঠিক, 

সময় গেলে যায় না ফেরা 

     দিশায় রেখো দিক!

ছদ্মবেশ

 ছদ্মবেশ

- সাকিব জামাল


ভেবেছিলাম বেহুলা তোমায় 

অথচ মনসা রূপ ধরে 

কেটে দিলে হৃদয়, 

এখন ভেসে বেড়াই একা 

দিক, দিশাহীন 

বিরহমুখর কলার ভেলায়!