বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

যুগল পাখি

আমরা দুজন যুগল পাখি
একই রঙে স্বপ্ন আঁকি
ভালোবাসার রঙ তুলিতে ।
কতো শত কষ্ট সহি
ঝর বৃষ্টিতেও একই রহি
পারিনা প্রেম ভুলিতে ।

বুধবার, ২২ এপ্রিল, ২০১৫

কাল্পনিক অথবা স্বাপ্নিক

আওয়ামী লীগ এবং বিএনপি আয়োজিত
যৌথ গোলটেবিল বৈঠকে
স্বপ্নঘোরে শ্রোতা হয়ে গেলাম ।
বৈঠক শেষে দুই দলের মহাসচিবের
প্রাণবন্ত সংবাদ সংম্মেলনে
ভবিষ্যত বাংলাদেশের রূপরেখা খুঁজে পেলাম ।

শুনবেন নাকি তার বর্ণনা একটু খানিক
হোক তা কাল্পনিক অথবা স্বাপ্নিক !

" আমরা দুই দল আর কখনো হরতাল করবো না
দাবী আদায়ে একটি সংবাদ সম্মেলনই যথেষ্ট !
স্বাধীন বিচার বিভাগ, সুদক্ষ স্বচ্ছ প্রশাসন
মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় থাকবো সর্বদা সচেষ্ট !
নেতারা কথা বলবো সংযত সুরে
থাকবো অহেতুক কাঁদা ছোড়াছুড়ি থেকে দূরে !
কর্মীদের মাঝে কোথাও হবেনা কোন সংঘর্ষ
সহমর্মিতায় কেটে যাবে সবার প্রতিক্ষন, প্রতিবর্ষ !
জনতার কল্যানে দুই দল থাকবো সদা সচেতন

আজ থেকে একই লক্ষ্য মোদের - শুধুই বাংলাদেশর উন্নয়ন ! "

বৈশাখের রাবণ !

ওহে বৈশাখের রাবণ
কি লাভ পেলে
করে সীতার বস্ত্রহরণ ?

এসেছিলো সে  ঘুরতে
ভালোবেসে  প্রিয় টিএসসি
ভালোবেসে নিজ সংস্কৃতি
তুই রাখলিনা তার সম্ভ্রম !

ওহে বৈশাখের রাবণ
একটু বলি খারাপ কথা
ভাবিস দিয়ে হৃদয় মন !

যদি শোন কোন একদিন
এ ঘটনারই মতন
নরপশুদের শিকার  প্রিয়জন

তখন কে শুনবে তোর মাতম !

বিশ্বাস করো সত‌্যি বলছি

সেই চর্যাপদ থেকে আজ অবধি
যত প্রেমের কবিতা লিখেছেন যত কবি
তার চেয়েও বেশি ভালোবাসি তোমায়
বিশ্বাস করো সত‌্যি বলছি আমি !

প্রাচীন কালের সেই একতারা দোতারা থেকে
আজকের আধুনিক সব বাদ্যযন্ত্রের চেয়েও বেশি
অনুরণন হয় যখন তোমার কথা শুনি
বিশ্বাস করো সত‌্যি বলছি আমি !

সিন্ধু সভ্যতা থেকে আজ অবধি
সব সাধকের আরাধনার চেয়েও বেশি
তুমিই আরাধ্য আমার কাছে প্রেয়সী

বিশ্বাস করো সত‌্যি বলছি আমি !

প্রশ্ন জাগে - উত্তর দাও

ধর্ম নিরপেক্ষতার নামে যারা কথার পসরা সাজায়
তারা কতোটা নিরপেক্ষ থাকে ধর্মের ব্যাপারে !
এ প্রশ্নই জাগে তাদের কৃতকর্মে
কই ? দেখিনাতো এই সব মহা মানবের দল
ইসলাম ধর্ম বাদে অন্য ধর্মের কোন সমালোচনা করে
সব দোষ কি তবে কেবলই ইসলাম ধর্মে !

প্রশ্ন জাগে - উত্তর দাও
ধর্ম নিরপেক্ষতা কি শুধুই ইসলাম বিদ্বেষী কর্মকান্ড ?
নাকি সহজ সরল ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা ?
নাকি কৌশলে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র ?

স্বীকার করি -
আছে নানা কুসংস্কার মূসলীম অধ্যূষিত সমাজে
তবে সেগুলো ইসলাম ধর্মের নয় বরং  একান্তই সামাজিক
অজ্ঞতার কারনে অনেকেই তা ধর্মকর্ম ভাবে !
‍জেনে রেখো, ইসলাম ধর্মই কুসংস্কার মুক্ত এবং সর্বাধূনিক ।

আর অধিকারের প্রশ্নে -
ইসলাম ধর্মই সবার অধিকার করে স্বীকার
পরিপূর্ণ ভাবে নারী-পুরুষ সকলের
এমনকি অন্য ধর্মের লোকের সাথেও
করতে হবে উত্তম ব্যবহার - নিশ্চিত করে তার অধিকার ।

তাহলে -
সর্বোত্তম এ ধর্ম থাকতে কোন প্রয়োজনে
ধর্ম নিরপেক্ষতার নীতি করতে হবে প্রচলন
প্রশ্ন জাগে - উত্তর দাও
‍বিশ্বজুড়ে আছো যত বিজ্ঞজন ।