চাদর
- সাকিব জামাল
শীত, চাদরে-
দুটো গল্প এক হবার সময়।
ফুটে ওঠা জোড়াফুল,
ছোঁয়ায় ছোঁয়ায় স্বপ্ন বোনে, যুগল মনে।
জেনেটিক্স নতুন ভাষা খুঁজে পায়-
গায়ে গায়ে প্রাণের ওমে,
ক্লান্তিহীন!
চাদর
- সাকিব জামাল
শীত, চাদরে-
দুটো গল্প এক হবার সময়।
ফুটে ওঠা জোড়াফুল,
ছোঁয়ায় ছোঁয়ায় স্বপ্ন বোনে, যুগল মনে।
জেনেটিক্স নতুন ভাষা খুঁজে পায়-
গায়ে গায়ে প্রাণের ওমে,
ক্লান্তিহীন!
নৈসর্গিক স্টপওয়াচ
- সাকিব জামাল
ওহ্! সে কথা কয় না!
অথচ, জন্ম থেকেই আমি কথা বলেছি, তার সাথে-
স্পষ্ট, অস্পষ্ট। মুখে কিংবা ইশারায়।
কেবল বাতাসেই টের পাই-
ফানুস অনুভূতির মাত্রাটুকু আমার।
এই অন, এই অফ-
কী রহস্যময় যাত্রাপথ!
জানতে চেয়েছি, দেখতে চেয়েছি-
জৈবিক দেহের নৈসর্গিক স্টপওয়াচ।
ওহ্! সে কথা কয় না!
দুঃখকুঞ্জ
- সাকিব জামাল
সুখের পথে দৌড়ে দেখি-
অন্তিমে তার দুঃখকুঞ্জ!
এই জীবনে, এই ঘরে, প্রবেশে-
বহুমুখী দরজা আছে,
বের হবার নেই পথ!
ইচ্ছে তুমি-
যে পথে চলো ভুবনডাঙার মাঠে,
প্রান্ত শেষে এখানেই থামে রথ।
ভাগ্যচাবি
- সাকিব জামাল
অনেক 'না-পাওয়া' আমার, অন্যের কারণে!
অথচ, গুণীজন বলেন, নিজের ভাগ্য নিজেই গড়া যায়।
এ কথায় আমি অনাস্থাই রাখি বেশি।
এক মানুষের ভাগ্যচাবি মাঝে মাঝে অন্য মানুষের-
হাতে চলে যায় বলে, যত সৃষ্টিঃ
তন্ত্র, মন্ত্র, সংঘ।
কৌশলী লোকেরা সেই চাবি দিয়ে খোলে-
তন্ত্রের তালা, মন্ত্রের মটকা, সংঘের সিন্দুক!
আর আমার মতো অধিকারহারার দল
তাদের পিছে পিছেই ঘোরা লাটিম, ভনভন!
স্বপ্ন শিশির
- সাকিব জামাল
দিন যায়, স্বপ্নগুলো আমার,
বিন্দু বিন্দু শিশির হয়ে ঝরে পড়ে-
জীবনের সবুজ ঘাসপাতায়।
সূর্যের তাপে বেঁচে থাকার শক্তি হারিয়ে,
উড়ে যায় নাগালের বাইরে!
বার্ষিকগতির, এই সুখ, এই দুঃখ-
দোলাচালে মোড়ানো সময়ের পোশাকে,
মন ঋতু বদল করে, উল্লাসহীন!