শনিবার, ১৪ মে, ২০২২

মায়া

 মায়া

- সাকিব জামাল


দক্ষিণে টানে উত্তর, উত্তরে টানে দক্ষিণ।

দূরে যাই, কাছে আসি। কেন? 'প্রশ্ন' উত্তরবিহীন!

মনোবিজ্ঞান বলে মনস্তাত্ত্বিক, বায়োলজি কয় জৈবিক। 

নৃবিজ্ঞান ধরে আদিম সুর, ইতিহাসে- প্রাগৈতিহাসিক। 

দক্ষিণে টানে উত্তর, উত্তরে টানে দক্ষিণ। 

অথচ, দুচোখে ভরা এখনো না-দেখার ঋণ!

আমি এতসব বুঝি না! 

তোমাকে বলি, ভালোবেসে-

আমাকে ভাঙো সেমি-কন্ডাক্টরের মতো,

হয়ে উঠি আরও এনার্জেটিক। প্রেমে! মায়ায়!

রবিবার, ৩ এপ্রিল, ২০২২

নো দাইসেল্ফ

 নো দাইসেল্ফ

- সাকিব জামাল


তিন'শ ষাট ডিগ্রি চোখে,

গভীর অন্ধকারে, একদিন নিজেকে দেখেছি-

স্বভাবে আমিও গিরগিটিঃ 

রূপ বদলাই- মোহে!

প্রয়োজনে অথবা অপ্রয়োজনে-

নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি পৃথিবীর ধোঁকায়।

অতঃপর, দুঃখে কাঁদি- 

ব্যর্থ জনম।

স্ব-পাঠ শেষে, বলি,

"আমার কেবলই রূপ হোক মানুষের!"

বাংলাদেশঃ দ্য টাইগার!

 বাংলাদেশঃ দ্য টাইগার!

- সাকিব জামাল


বড়লোকের বেটি লো,

গ্রিস, শ্রীলঙ্কা আমার ভয়ের কারণ!

আমি বরং কৃষ্ণাণীর প্রেমেই থাকি!

থাকি নদীমাতৃক, 

                 থাকি কবিতামাতৃক। 

স্বনির্ভর সংসার গড়ে-

তারপর বুঝবো ইকনমিকস্!

প্রেমের ছবক না দিলেও কেউ,

আমি প্রেম করতে শিখেছি- 

একাত্তর থেকে। 

মনে রেখো,

স্বদেশ আমার, নয় উর্বরহীনতার! 

একদিন এগিয়ে যাবোই...

চৈতালি দহন

 চৈতালি দহন

- সাকিব জামাল


তোমার বিরহে-

চৈতালি দহন। শিমুল তুলো হয়ে উড়ি!

অপেক্ষায়, চোখে আবীরের রঙ।

ফাগুন ভেসে গেছে, সর্ষেফুল হয়ে!

অপ্রাপ্তবয়স্ক সুশাসন এখনো-

আমার জমিনে!

শনিবার, ১৯ মার্চ, ২০২২

সেহেরি বেলার গান

 সেহেরি বেলার গান

- সাকিব জামাল


বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান, 

জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।



সময় হলো সেহেরি বেলার,

গান গাই তাই ঘুম ভাঙাবার।

জাগো, জাগো...

ওঠো, ওঠো...

রাখো রোজা সবাই মিলে, ওহে মুসলমান। 

শোনো আমাদেরই আহ্বান।।

বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান, 

জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।



একটি রোজা, হলে কাযা-

ভীষণ বেদনার। 

হেলায় হেলায়, নফসের ধোঁকায়-

ঘুম থেকো না আর।

জাগো, জাগো...

ওঠো, ওঠো...

রাখো রোজা, মিলবে তবে তাকওয়া, সম্মান।

শোনো আমাদেরই আহ্বান।।

বছর ঘুরে, এলো ফিরে- পবিত্র রমজান, 

জাগো মুমিন, শক্ত করো- তোমারই ঈমান।।