রমণফুল
- সাকিব জামাল
রেণুময় দখিনের হাওয়ায়, দোলা দেয় রমণফুল।
লজ্জায় না-লুকিয়ে, পেখম খোলে পাপড়ির মাস্তুল।
সৃষ্টির স্বপ্নে মাতাল হয় মন,
সভ্যতার আলো পায়- আদিম বন!
পবিত্র চক্রে, নারীবক্ষে, প্রেমেই বাঁচে মানবকুল।
রমণফুল
- সাকিব জামাল
রেণুময় দখিনের হাওয়ায়, দোলা দেয় রমণফুল।
লজ্জায় না-লুকিয়ে, পেখম খোলে পাপড়ির মাস্তুল।
সৃষ্টির স্বপ্নে মাতাল হয় মন,
সভ্যতার আলো পায়- আদিম বন!
পবিত্র চক্রে, নারীবক্ষে, প্রেমেই বাঁচে মানবকুল।
ভাঙা প্রেমের স্মৃতি
- সাকিব জামাল
জানি দেখা হবে না, হবে না দেখা
আর কোনদিন!
প্রেমের আলোয় আঁকা স্বপ্নসকল
আঁধারে হয়েছে বিলীন।।
যদি না-রাখো চোখে, না-রাখো মনে
দুঃখ নেই আমার!
যতোটুকু পেয়েছি সেই তো অনেক
কী করে মেটাবো সে ঋণ?
যেখানে সুখ পাও, সেখানে তুমি যাও
অভিযোগ নেই আমার!
ভাঙা প্রেমের এই স্মৃতি নিয়েই-
আমি বাঁচবো বাকি দিন।।
একটি সাইকেল আর একটি খোলা জানালা
- সাকিব জামাল
একটি সাইকেল আর একটি খোলা জানালা
প্রতিদিনের গ্রামীণ সন্ধ্যায়,
কথা কয়-
ভীষণ মমতায়।
ক্রিং ক্রিং সুরে, যুগল চোখে,
মনসিজের আঁকা-
দারুণ এক উপন্যাস!
রোমান্টিক অথবা ট্র্যাজিক?
ক্লাইমেক্স ভাবনায়-
পাড়া-পড়শি ভোগে অস্থির ইনসমনিয়ায়!
শরৎ এসে গেছে
- সাকিব জামাল
আকাশের নন্দিত নীল, বলে, শরৎ এসে গেছে।
দখিনের কোমল বাতাস, বলে, শরৎ এসে গেছে।
অথচ তুমি কাছে আসোনি তাই
মন বলে, শরৎ আসে নাই, আসে নাই!
তা থৈ থৈ বিলে শাপলার ফুল, বলে, শরৎ এসে গেছে।
সবুজের মাঠে শাদা কাশবন, বলে, শরৎ এসে গেছে।
অথচ তুমি ভালোবাসোনি তাই
মন বলে, শরৎ আসে নাই, আসে নাই!
উল্টো অনুভূতির এই রথে,
যদি তুমি-
পরো নীল শাড়ি, দাও লালটিপ। আর কাজল চোখে,
চলো নুপুরের সুরে সুরে!
তোমার স্পর্শেই তখন, মন বলে, প্রকৃতির রঙে মিশে-
শরৎ এসে গেছে!
মায়াবিনী
- সাকিব জামাল
তারপর, এলো, চোখে চোখ রাখার পালা।
চন্দ্রমাসের মধ্যসময়ে-
জলে জোছনাভরা যৌবন, প্লাবিত বদ্বীপ।
সখি বলে, "সাঁই চায়,
দুজনে ডুবাই,
অথৈ প্রেমে-
পবিত্র নহরে নহরে!"
দমক্লান্ত ঘুম শেষে,
দেখি আমি, ঘুরে বেড়াই-
একা, অকূল দরিয়ার ঘাটে।
অথচ, কী দুর্ভাগ্য আমার,
বারো চান্দেও সাঁইয়ের দেখা না-পাই!