বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

পরকিয়া

অনেকে পরকিয়াকে প্রেমের মর্যাদা দিতে ব্যাকুল
অন্যের বাগানের ফুলের প্রতি এত আকুলতার মানে বুঝিনা আমি
যে মালী তার স্বপ্ন আর সাধনায় গড়ল কুসুম কানন
সেখানে অন্য কারো রাধা-কৃষ্ণ সাজার মানে দেখিনা 
লীলা-নৃত্য যে যা বলুক, আমি বলি এ যেন অকৃতজ্ঞ ভৃত্যের কাজ
প্রেম সুন্দর তা কলুষতায় পূর্ণ করেনা সমাজ ।
প্রেম মানবিক, অসামাজিকতার স্থান নাই সেখানে ।
পরকিয়া কখনো প্রেম হতে পারেনা
এটা শয়তানের কাজ । প্রেম ঐশ্বরিক ।
আমি প্রেমকে শ্রদ্ধা করি
পরকিয়া করি ঘৃণা
স্বপ্ন দেখি সুন্দর পৃথিবীর সব সময়
যা ভালোবাসায় পূর্ণ, শুধুই প্রেমময় ।

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

‍নি:সঙ্গতার অবসান

চাদনী রাত
পরিপূর্ণ জোছনা
আমি আর তুমি
বসে আছি
নির্জন নদীর তীরে ।
অদূরে কাশফুল
যেন সাদা বসনে 
প্রেমের দেবী
দেখতে দেখতে
মাথা রাখ
আমার কোলে তুমি ।
আমি হাত বুলিয়ে দেই
তোমার এলোকেশে
তুমি বাঁকা নয়নে
আমার দিকে তাকিয়ে
কুটি কুটি হেসে ।
আমি গল্প বলি
প্রেমের গল্প
ভালোবাসার গল্প
শুনে রোমাঞ্চিত তুমি ।
নদীর কলকল তান
পাখিদের মিলনের গান
তোমার আমার অন্তরঙ্গতা
নি:সঙ্গতার হলো অবসান ।

সোমবার, ২২ জুলাই, ২০১৩

দয়া করে যেও সখী ফুলের বাগানে

ভোমর কবে আমার কথা তোমার কানে কানে
দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।

লাল ফিতায় চুল বাঁধিও গোলাপ যেমন সাঁজে

আলতা দিও দু পায়েতে, টিপ দিও কপাল মাঝে 
ভালোবাসার কথা হবে তবে তোমার সনে ।

ভোমর কবে আমার কথা তোমার কানে কানে

দয়া করে যেও সখী ফুলের বাগানে ।। 

স্বপন দেখি যখন রাতে কথা বলি নিজের সাথে

আমার মনের কথা মনে থাকে লাজে শরমে
একা আমি জ্বলে মরি তোমার বিহনে ।

ভোমর কবে আমার কথা তোমার কানে কানে

দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।

জানি আমি ভোমর করবে ভুল ভেবে তোমায় ফুল

গুন গুনিয়ে কবে সে মনের কথা মোর হয়ে ব্যাকুল
শুনে তুমি বাসবে ভালো আমায় মনে প্রাণে ।

ভোমর কবে আমার কথা তোমার কানে কানে

দয়া করে যেও সখী ফুলের বাগানে ।।

মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩

তোমার জন্যে

কোন এক ক্লান্ত কবির দ্রুত নিশ্বাসে
হে সুন্দরীতমা, তোমার চুলগুলো
যদি হয় একটু এলোমেলো
তবে কেমন হবে ?
কিংবা বোকা সে যুবক যদি
একটু হেসে
খুলে নেয় তোমার এক পায়ের নুপুর
তা কি তুমি সবে ?
অথবা সে যদি করে ভুল
খুলে নেয় তোমার কানের দুল
দিয়ে রক্তকরবী খোঁপায় গুজে
ডাকে নন্দিনী বলে
রঞ্জন বলে
সাড়া দিবে কি তবে ?
তুমি হেসে দিলে
মোরে পাগল বলে
ঠিকই ধরেছো সুন্দরীতমা
সবই কেবল তোমার জন্যে ।

দু দন্ড শান্তি দিবে

পৃথিবীর রুঢ়তা, বাস্তবতা যখন আকঁড়ে ধরে
কবিতা লেখার খাতার কথা আর মনে পড়েনা ।
দ্রুত দ্রুত নিশ্বাস নিয়ে বলি
আমাকে দু দন্ড শান্তি দিবে কেউ
আমার আহ্বান শোনে না কেউ, দেয় না কেউ সাড়া
সবাই ব্যস্ত অর্থণীতি, রাজনীতি নিয়ে
কত শত কথা, কত চেষ্টা, কামান দিয়ে শান্তি আনবার
কিন্তু আমার মনে হয় এ যেন সময় নেই কারও-মানুষ নিয়ে ভাববার ।