বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

করি চন্দ্র-স্নান এসো

অবগুন্ঠন খোলো !
অবারিত জোসনা জলে শরৎ রাতে
করি চন্দ্র-স্নান, এসো ।
ছতিছন্ন কবি আজ
তোমার কোলে মাথা রাখবে অক্ষয় প্রেম সাধনায়
না করবে ? থাকতে নেই এত লাজ !
দেখো, উথাল পাথাল নদীর জলে-
জহুরা চন্দ্রবতীর দুরন্তপনা !
বদ নসিব ! এমন রাতে কি বলবে তারা
যদি না দাও সাড়া ! একটু বোঝনা !
হুট করে হেসে দিলে
এ রাতে মনে এ কেমন হানা ?
চাঁদের হাসিতেই পাগল হয়েছি
তোমার হাসিতে, বলছি, হবো ফানা !
এসো, মিলানান্ত কবিতা রচি, গাই ভালোবাসার গান,
এমন জোসনা রাতে, এমন সমীরনে- বিরহ বড্ড বেমানান !
ভালোবাসারই ক্যানভাসে নানা জ্যামিতি আঁকি- সঁপে মন-প্রাণ-দেহ !
করি চন্দ্র-স্নান, এসো ।।

টেকসই দোলাচাল বনাম বিশুদ্ধ প্রেম

জোয়ারে আসে পানি ভাটায় চলে যায় ।
"টেকসই প্রেম" এ জগতে আদৌ পাওয়া দায় !
ফুল ফুটে সুবাস বিলিয়ে অচিরেই ঝরে যায় ।
"টেকসই প্রেম" এ জগতে আদৌ পাওয়া দায় !
চাঁদ স্নিগ্ধ জোসনা ছড়িয়ে ফের ডুবে যায় ।
"টেকসই প্রেম" এ জগতে আদৌ পাওয়া দায় !
বিয়ের পূর্বে প্রেম এসবেরই মত !
কাঁচের গ্লাসকে টেকসই ভাবা যায় যত !
তবুও মনে নিয়ে আশা- মানুষ, তার হৃদয় প্রেমে ভাসায়,
ক্ষনিকের সেই সুখ-দুঃখ - এঁকে রাখে স্মৃতির পাতায়।
"টেকসই" সমীকরন উপেক্ষা করে দাম্পত্য প্রেমই বিশুদ্ধতায় ভরা,
সেই প্রেমেই - টেকসই দোলাচালহীন সফলতার স্বপ্ন যায় ধরা ।

কিশোর আলো

আমি আলো চাই, অবারিত আলো,
তুমি হও আমার সূর্যালোক !
আমার পৃথিবীর সব আঁধার
তোমার হাত ধরেই চিরতরে দূর হোক ।


আলো ছাড়া এ জগতে বাঁচতে পারে কে ?
তুমি ছাড়া আমার যাত্রাপথ বন্ধুর !
অথচ যদি থাকো সাথে –
পাড়ি দিতে পারি বাঁধা, বিপত্তির সাত সমুদ্দুর !


তুমি কিশোর, তুমি জগতের আলো –
অগ্রজ-অনুজের হাত ধরে এগিয়ে চলো!
আগামী পৃথিবীতে, আগামী পথচলায় –
আমার মত সবাই, কিশোর আলোর অপেক্ষায় ।

শাহজাদা মোস্তফা’র জন্য শোক গাথা

ক্ষমতার লড়াই- যুগে যুগে এমনই হয় ধরায়,
‘শাহজাদা মোস্তফা’ সিংহাসনের দখল না পায় !


ভালো মানুষেরা জড়িয়ে পড়ে ষড়যন্ত্রের জালে,
জীবন হয় না রক্ষা তাদের বিশ্বাসের ঢালে !
ক্ষমতার মোহে জালিমেরা অন্ধ, অনৈতিকতায় ভরা প্রাণ-
দিতে জানেনা তারা- কখনো সততা আর ন্যায়ের প্রতিদান ।
ক্ষমতা আঁকড়ে থাকার মোহ সব যুগেই এমন-
ভুলে যায় কোনটি অবিচার, কে সত্যিকারের আপনজন !


আত্মকেন্দ্রিক চিন্তায় সব স্বৈর শাসক সদা ব্যস্ত রয়,
তবুও বলি – মোস্তফা’দের এক সময় হয় জয় ।


শত শত বছর পরেও ন্যায়ের সৈনিকদের নিয়ে হয় শত শত শোক গাথা,
ষড়যন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধাদের জন্য উৎসর্গ- আমার কাব্য-কথা  ।

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

জাতীয় পাখি দোয়েল

গাছে গাছে, নেঁচে নেঁচে
গায় দেশেরই গান ,
তার শিসে, তার সুরে,
জুড়িয়ে যায় প্রাণ ।


সাদা-কালো কতো ভালো
ভীষণ সুন্দর লাগে,
তারে দেখলে দেশের কথা
সবার মনে জাগে ।


শান্ত পাখি, গানের পাখি
সাহসেও ভরা বুক,
চালচলনে স্বাধীনচেতা
বাংলাদেশেই তার সুখ ।


এই পাখিটি দোয়েল পাখি
জাতীয় পাখি মোদের,
নিরুপোদ্রপতার প্রতীকও সে
প্রতীক স্বকীয়তা বোধের ।