দ্য রেইনি পেইন
সাকিব জামাল
বৃষ্টি এলে আমি পাগল হয়ে যাই!
এইসব রেইনি পেইন; ভেজা শালিখের
বিরহ জখম । ভোকাট্টা একেলা ঘুড়ি ।
ছিড়ে পড়া বাবুইয়ের বাসায়
জোনাকির আলো ।
যেতে যেতে নুপুর বেজেছিল তোমার পায়ে
ক্লান্ত ভায়োলিনের মিহি সুর, বাঁ পাশে
আমার বুকে ।
তাঁকিয়েছিল চোখ, দূরে, অতঃপর আড়াল ।
গ্রেভ ইয়ার্ড সাইলেন্স! এবং এখনও ।
সেইদিন বৃষ্টি ছিল ।
-------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন