মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শিশুরা যদি চলে যায়, চলে যায় এভাবে

শিশুরা যদি চলে যায়, চলে যায় এভাবে

সাকিব জামাল

শিশুরা যদি চলে যায়, চলে যায় এভাবে
একরাশ অভিমান নিয়ে; পৃথিবী ছেড়ে
অগ্রজদের অত্যাচারে লাল পোশাকে!
অনাকাঙ্খিত মৃত্যুর ছোবলে ছোবলে,
হাসপাতালে ঘুরে ঘুরে নিথর দেহে ।

শিশুরা যদি চলে যায়, চলে যায় এভাবে
অপমৃত্যুর চিরকুট লিখে রেখে । কিংবা
নিপীড়নে, অসহায় চেহারা মোবারকে!
ধর্ষকের উল্লাসে যদি সূর্য্য ডোবে শিশুর
তবে হায়েনার সংখ্যা কত, এই জনপদে?

কিশোরদের গ্যাং, খুনিদের গং, ধর্ষকদের সাং
শিশুদের বিপক্ষে আছে যত ভংচং, এদের সাথে
কবিদের একটা 'ফাডাফাডি' হওয়া উচিৎ!
শিশুরা যদি চলে যায়, চলে যায় এভাবে
তবে কবিতা থাকে না! অথবা থেকে লাভ কী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন