এবং আমি
সাকিব জামাল
কে যেন আমার পেছনে হাটছিল!
আমি দৌড় দিলাম, সেও দৌড় দিল ।
সিড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম আমি,
সে আমার পা টেনে ধরলো, নীচের দিকে!
জিজ্ঞেস করলাম, তুমি কে ভাই?
কথার ইকো হলো আমার।
বললাম, আমি বাঙালি ।
সে জবাব দিল,
আমি তোমার চরিত্র!
-----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন