মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউলা জোছনা

বাউলা জোছনা

সাকিব জামাল 

জানালা দিয়া তাঁকাই দেখি আকাশ
তার পুরোটা ছায়মানা; বহুরূপ এক চাঁদ । 
কালনী নদী বাউলা চাদর ধরে দিল টান,
আসমান খানখান,
চাঁদ কাঁপে, ভীষণ অভিমান!
নাঁচে ময়ূর, নাওয়ের গলুই 
উজানে ধাবমান ।
একতারা পায় সুখ, 
ভাবছি বসে, কার প্রেমে আমি
চিড়ছি সোনার বুক? 
জোছনা না-পেলে, এইজনম, ব্যর্থ অভিযান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন