বাবল গাম
সাকিব জামাল
বিড়ি ফুঁকছে আর গল্প করছে
ছেড়ে দেয়ার; কতবার ছেড়েছে কে,
কে কতবার ধরেছে ফের!
এমনসময় আড্ডায়
মহল্লার এক উঠতি নেতা এলেন
বক্তব্য শুরু করলেন,
"সমাজকে মাদকমুক্ত করবো আমরা।"
হো হো করে হেসে উঠল কেউ কেউ,
কয়েকজন চিবাতে লাগল
বাবল গাম, অহেতুক!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন