রিভলভিং চেয়ার
- সাকিব জামাল
ভেবেছিলাম ফিক্সড পলিসি ফলোয়ার
অথচ চরিত্র সূর্যমুখী! ভৌগোলিক সূত্রে-
অদ্ভুত অস্থিতিশীল মন।
দৃশ্যমান কিংবা অদৃশ্য ইকোনোমিক ব্যাকরণে
সাজানো রিভলভিং চেয়ার।
বড়'রা বোধহয়, এমনই হয়!
দিন শেষে, ক্লান্ত সব 'এলডিসি' প্রাণ!
রিভলভিং চেয়ার
- সাকিব জামাল
ভেবেছিলাম ফিক্সড পলিসি ফলোয়ার
অথচ চরিত্র সূর্যমুখী! ভৌগোলিক সূত্রে-
অদ্ভুত অস্থিতিশীল মন।
দৃশ্যমান কিংবা অদৃশ্য ইকোনোমিক ব্যাকরণে
সাজানো রিভলভিং চেয়ার।
বড়'রা বোধহয়, এমনই হয়!
দিন শেষে, ক্লান্ত সব 'এলডিসি' প্রাণ!
রাঘব বোয়াল
- সাকিব জামাল
তখন বয়স আমার হয়তো ষোল কি সতেরো!
এক বিকেলে বললো দাদাভাই,
চলো, আমরা নদীতে মাছ ধরতে যাই।
ভীষণ মজা হবে! জাল আর নাও বের করো।
সেই বিকেলে জাল টেনে পেলাম কিছু চুনোপুটি
খানিকটা জাল গেল ছিড়ে।
দাদাভাইকে জিজ্ঞেস করলাম,
এখানে হলো কী রে!
জবাব এলো, বড় একটি বোয়াল বোধহয়
পড়েছিল ধরা। আহা, গেছে বেরিয়ে!
"চুনোপুটি ধরা খায়,
রাঘব বোয়াল বেরিয়ে যায়!"
সেই গল্প, এই স্মৃতি এখনও আমার,
জীবন চলার বাঁকে বাঁকে মনে পড়ে বারবার।
হৃদয়পোড়া গন্ধ
- সাকিব জামাল
হৃদয়পোড়া গন্ধ আমার, মেখে দিয়েছি শিউলি ফুলের গায়।
কোন এক সকালে তুমি এসে দেখো
ক্যামন বেদনা বিধুর চোখে চেয়ে আছি
বিচ্ছিন্নতাবোধের একেলা জনমে!
লোনা হয়ে গেছে শিশিরের জল।
বিষন্ন সবুজ প্রান্তরে এখন,
কেউ মালা গাঁথার বায়না ধরে না।
অন্ধকারে ছেড়ে যাবার উৎসবে- ক্লান্ত শাদা মনফুল আমার।
গল্পহীন সন্ধ্যার কাব্য
- সাকিব জামাল
সন্ধ্যাবেলায় তোমার সাথে গল্প করবো বলে
সকাল থেকে পাখির চোখে চেয়ে আছি
প্রেমের পিদিম হঠাৎ মেঘের আড়ালে ঢেকে যায়
অন্ধকার অনুভব করি বুকে। বুঝতে পারি-
কেউ কাছে আসবে না এই দুর্যোগপূর্ণ জলহাওয়ায়
অদূরে একটি কাঠঠোকরা উদ্ভ্রান্তপ্রায়
ঝড়ে ভেঙে গেছে আশ্রয়বৃক্ষ।
হতাশা ও উদ্বাস্তু জীবনের উদ্বোধন হলো,
আমার ও কাঠঠোকরার গল্পহীন সন্ধ্যায়।
--------
কবিতাটি দৈনিক সমকাল এর কালের খেয়ায় প্রকাশিত।
এই শ্রাবণে
- সাকিব জামাল
এই শ্রাবণে, তোর দেহে হাসনাহেনার ঘ্রাণ।
রাত বেরাতে পাগলপ্রায় কৃষ্ণ মেঘের প্রাণ।।
চাইলে তুই, তুমুল বৃষ্টি-
নামাতে পারিস আজ,
বিজলীর চমকে সাজুক বাসর,
নেই একটুকুও লাজ!
টাপুর টুপুর সুরে সুরে, হোক বাদল দিনের গান।।
বৃষ্টির শেষে মিষ্টি হেসে
আসুক সোনার একটা ভোর,
শাড়ির ভাঁজে আঁকিবুঁকি আয়
রংধনুটা ফের তোর!
আকাশজুড়ে উঠুক জমে শুধু ভালোবাসার গান।।