বৃষ্টি ও বিবিধ এজেন্ডা!
- সাকিব জামাল
মুষলধারে ঝরে পড়ছে বৃষ্টি...
শহরের রাস্তায়- যানবাহন সাঁতার কাটে পাল্লায়!
আমরাও ভেসে বেড়াই পাশে পাশে।
না-জানি কে, ড্রেনে পরে উড়ে যায় আকাশে!
ছাদে ঘাস নেই, বৃষ্টিতে ভিজে লাভ নেই কংক্রিটে।
মনের শান্তি শহরতলির নদীতে ডুবে যায়।
ও আশা নেই! ছিটিতে বাজে না হুইসেল!
ভিআইপি, সিআইপি, ভাইরাল আলোচনা শেষে,
গোলটেবিল বৈঠকে আমাদের অধিকার-
পরে থাকে বিবিধ এজেন্ডায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন