ও মাঝি, আমায় লইয়া যাও
- সাকিব জামাল
ও মাঝি ক্যান বাও
একলা প্রেমের নাও
কুলে আমি বইসা আছি
আমায় লইয়া যাও ।।
যা ছিলো সব হারাইয়া
তোর লাইগা ছিলাম চাইয়া
ক্যানো এখন ভুইলা আমায়
একলা বাইয়া যাও ।।
তোলো আমায় তরীর মাঝে
সূর্য বুঝি ডুবলো সাঝে
পারব না আর রইতে একলা
কুলে ভিড়াও নাও ।।
আন্ধার রাহু গিইলা খাইব
সাধন ধন বিফলে যাইব
সাকিব জামাল কয়রে মাঝি
আমায় মাইরা থুইয়া যাও ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন