বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮

মানবতার গান- ২

পুরুষ তুমি নারীর পানে
সমতার চোখে চাও,
নারী-পুরুষ একসাথে মিলে
মানবতার গান গাও ।।

চলার পথে কোন নারী
ধর্ষিতা যদি হয়,
বলো তবে মায়ের জাতির
মান কি আর রয় ।
সবার তরে চলার পথ
নিরাপদ করে দাও ।।

তোমার বোনকে চলার পথে
কেউ যদি দেয় শিস,
তখন তোমার কেমন লাগে
ইভটিজিং এর বিষ ?
তবে কেন তুমিও ভাই
ওপথে পা বাড়াও ।।

নারীর প্রতি সহিংসতা
আর নির্যাতন রুখে
এ পৃথিবীতে থাকো সবাই
ভালোবাসার সুখে ।
নারীর প্রতি পুরুষ তুমি
শ্রদ্ধাবোধ বাড়াও ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন