পুতুল খেলা বোঝ: অথচ বলো- প্রেম বোঝনা!
দাদীজান, নানীজানের সাথে রসের আলাপ করো: অথচ বলো- প্রেম বোঝনা!
দুলাভাই-বেয়াইসাব এলে গায়ে ঢলে পড়ো স্বর্ণলতিকার মতো: অথচ বলো- প্রেম বোঝনা!
আমি পাড়ার ছেলে বলে বুঝি- এত্তো ছলনা!
সুন্দরী প্রতিযোগিতায়- ভোট কিন্তু আমি তোমাকে দেই!
যখন শাসনতন্ত্র নিয়ে কথা হয়- আমি কিন্তু তোমার পক্ষেই থাকি!
অথচ নায্য অধিকারটুকু্ চাইলে নাক ছিকটাও- পাড়ার ছেলে বলে!
জানো, আমার পূর্বপুরুষ সেই পলাশীর ডুবন্ত সুর্যকে বারবার উদয়ের আশায়-
জীবন দিয়েছিলো যুগে যুগে, সফলও হয়েছে এই নিকট অতীতে ।
আমিও হবো । পাড়ার ছেলে বলে- অধিকার আদায়ের সংগ্রামে কোন ছাড় নাই!
এতোটুকু জেনে রেখো-
আমিও দাবা খেলতে জানি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন