মন ভেজানো 
পবিত্র বৃষ্টি চাই 
চিন্তা জগতে ।

চিন্তা জগতে 
উর্ব্বরতা বাড়ুক 
সিক্ত পরশে ।

সিক্ত পরশে 
সাদা মনের চাষ 
হোক সে প্রেমে ।

জন্মাক প্রেমে
সবুজ ভালোবাসা 
পরের তরে ।

পরের তরে
হোক পুনশ্চ বৃষ্টি 
সাজাতে ধরা !

( ধারাবাহিক পাঁচটি হাইকু দ্বারা কবিতাটি নির্মিত )