কিসে তোমার এতো অহমিকা
কিসের দেখাও বাহাদুরি
কার হাতে রয়েছে নাটাই চরকা
তুমি ওরাও যে রঙিন ঘুড়ি ?
কিসের দেখাও বাহাদুরি
কার হাতে রয়েছে নাটাই চরকা
তুমি ওরাও যে রঙিন ঘুড়ি ?
ভাবো তুমি বেশ যাবে উড়ে
মনে ইচ্ছে যেথা হয়
জান কি তা এক মিছে স্বপন
যদি সৃষ্টিকর্তার মর্জি না হয় ।
মনে ইচ্ছে যেথা হয়
জান কি তা এক মিছে স্বপন
যদি সৃষ্টিকর্তার মর্জি না হয় ।
কর্ম ধর্ম সেই সবের মর্ম
নানা পথে মতে ঘোরা
সব কিছুরই হিসেব নেবেন
যিনি রয়েছেন নাটাই ধরা ।
নানা পথে মতে ঘোরা
সব কিছুরই হিসেব নেবেন
যিনি রয়েছেন নাটাই ধরা ।
ওরাও ঘুড়ি তুমি কোন পথে মতে
হিসেব কষে করো দেখভাল
প্রত্যাবর্তন যেন সুখের হয় তোমার
হলে শেষ আকাশে ওরার কাল।
হিসেব কষে করো দেখভাল
প্রত্যাবর্তন যেন সুখের হয় তোমার
হলে শেষ আকাশে ওরার কাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন