বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

আসুন হই রাজপথের কবি

অচেনা যুবক, অচেনা যুবতি
দেখা হলো 
কথাও হলো
একই প্রেমে ।
একই দ্রোহে
শ্লোগানে শ্লোগানে
তপ্ত রাজপথে 
অধিকার আদায়ে আওয়াজ হলো গগন বিদারি ।

অচেনা যুবক, অচেনা যুবতি
আত্মার সাথে 
মিলিয়ে গেলো
সব আত্মা ।
আজ সব মজদুরের
এক চেতনা
' হারানোর নাই কিছু 
পওয়ার আছে অনেক ' -ছড়ালো সবাই এ চেতনার দীপ্তি । 

অচেনা যুবক, অচেনা যুবতি
সংগ্রামের জনপদে
করছে করমর্দন
পরস্পরে । 
কন্ঠে একই সুর
' এক হও দুনিয়ার মজদুর '
আজ শোষক নিপাতে
শোষিতের জাগরনে - আসুন হই রাজপথের কবি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন